প্রাথমিক

কুরআন তিলাওয়াত শিক্ষা

Quran Recitation Course

উস্তায:IOA (ISLAMIC ONLINE ACADEMY)

0 টি পাঠ 0 জন শিক্ষার্থী ৩০ দিন

কোর্স সম্পর্কে


কুরআন শুদ্ধ করা প্রত্যেক মুসলিমের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ, কারণ ভুল তিলাওয়াত অর্থ পরিবর্তন করে দিতে পারে এবং ইবাদতের পূর্ণ হক আদায় হয় না।

আল্লাহ তাআলা কুরআনে স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন—

১) “وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيلًا”
“কুরআন ধীরে ধীরে, স্পষ্ট ও শুদ্ধভাবে তিলাওয়াত কর।” (সূরা মুজ্জাম্মিল ৭৩:৪)

২) “الَّذِينَ آتَيْنَاهُمُ الْكِتَابَ يَتْلُونَهُ حَقَّ تِلَاوَتِهِ”
“যাদের আমি কিতাব দিয়েছি, তারা তা যথাযথভাবে (হক্ব সহকারে) তিলাওয়াত করে।” (সূরা বাকারা ২:১২১)

৩) “وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ”
“আমি কুরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি—তবে কি কেউ উপদেশ গ্রহণ করবে?” (সূরা ক্বামার ৫৪:১৭)

নামাজে যেহেতু কুরআন তিলাওয়াত ফরজ অংশ, তাই এমন ভুল যা অর্থ বদলে দেয়—তা নামাজের শুদ্ধতা বিনষ্ট করে। রমজান হলো কুরআনের মাস—এই বরকতময় সময়ে শুদ্ধ তিলাওয়াত শেখাই সবচেয়ে উত্তম সুযোগ। শুদ্ধভাবে কুরআন পড়লে অন্তরে প্রশান্তি আসে, আমলে বরকত হয় এবং সওয়াব বহুগুণে বৃদ্ধি পায়।

এই মহান সুযোগকে সবার জন্য সহজ করতে আমরা আয়োজন করেছি সম্পূর্ণ ফ্রি “কুরআন তিলাওয়াত কোর্স”।

ঘরে বসেই সহজভাবে কুরআন শিখুন, নিজের তিলাওয়াত শুদ্ধ করুন, আর রমজানের বরকতপূর্ণ সময়কে কাজে লাগান, জীবন আলোকিত করুন।

উস্তায